ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। ‘হ্যান্ডস এগেইনস্ট ইমপেরিয়ালিজম’ শিরোনামে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও মহানগর শাখাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সংগঠনের বক্তব্য কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির […]